রাতে মাঠে নামছে বার্সা

০৯ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): লা লিগার ম্যাচে রাতে গ্রানাডার মুখোমুখি হবে বার্সেলোনা। গত ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া বার্সা এ ম্যাচেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

লাইভস্কোরডটকম প্রতিবেদন জানা যায়, দলে নতুন কোনো ইনজুরি নেই। দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসিরা।

এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।

অন্যদিকে, মেসিদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।

বার্সেলোনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *