রাত পোহালেই বিএফইউজে নির্বাচন

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রাত পোহালেই সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের ফেডারেল বডি বিএফইউজের নির্বাচন।

শনিবার সকালে শুরু হবে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ। রাজধানী ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ওমর ফারুক এবং ডিইউজে’র সাবেক সভাপতি আবু জাফর সূর্য। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ দীপ আজাদ ও লায়েকুজ্জামান। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিআরইউ-র সাবেক সহ-সভাপতি নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

এছাড়া সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, দফতর সম্পাদক ও সদস্য পদে ১০টি অঙ্গ ইউনিয়নে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯৮০ জন। নির্বাচন অনুষ্ঠানে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

বিএফইউজে/টিটি/আরএম

আরও সংবাদ পড়তে:

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *