২০ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক):ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। ৯৫ বছর বয়সী রানির শরীরে করোনার উপসর্গ অবশ্য ততটা তীব্র নয়। তবে, রানিকে বিশ্রামে রাখা হয়েছে।
রোববার বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রানির মৃদু ঠাণ্ডার মতো উপসর্গ রয়েছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসরে ‘অল্প দায়িত্ব’ পালন তিনি চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযখ নির্দেশনা মেনে চলবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
করোনা আক্রান্ত ছেলে প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন রানি এলিজাবেথ। গত সপ্তাহে প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত হয়। সম্প্রতি রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজনই করোনাক্রান্ত হয়।
কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।
রানি এলিজাবেথ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply