রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসন অলংকৃত করে রাখা রানী দ্বিতীয় এলিজাবেথের ১ম মৃত্যুবর্ষিকী আজ।

গত বছর ৮ সেপ্টেম্বর বালমোরাল ক্যাসল প্রাসাদে মৃত্যুবরণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ২১ এপ্রিল ১৯২৬ সালে। বাবা ছিলেন ষষ্ঠ জর্জ। মাতা এলিজাবেথ বউয়েস।

ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি এ বিরল দীর্ঘতম সিংহাসনের আসীন। এরআগে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড রয়েছে রানী বিক্টোরিয়ার। ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত রাজত্ব করেন ভিক্টোরিয়া। তবে রানি এলিজাবেথের ব্রিটেনের শাসক হওয়ার কথা ছিল না। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তার অবস্থান ছিল চাচা অষ্টম এডওয়ার্ড এবং বাবা ষষ্ঠ জর্জের পরে। তবে বিপত্নীক নারী ওয়েলিস সিম্পসনকে বিয়ে করার কারণে ১৯৩৬ সালে সিংহাসন ত্যাগ করেন অষ্টম এডওয়ার্ড। অতঃপর তার স্থলাভিষিক্ত হন এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ। এরপর এলিজাবেথের বাবা জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার পর বহু পরিবর্তন ও বহু ইতিহাসের সাক্ষী থেকেছেন। ব্রিটিশ সাম্রাজ্যকে আধুনিকায়নের পাশাপাশি দ্রুতগামী পৃথিবীর সাথে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

ব্যাক্তি জীবনে রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৪৭ সালে প্রিন্স ফিলিপকে বিয়ে করেন। ২০২১ সালের এপ্রিল মাসে মারা গেছেন প্রিন্স ফিলিপ।

বিবাহিত জীবনে রানি এলিজাবেথ বেশির ভাগ সময়ই ব্যস্ত থেকেছেন রাজকীয় দায়িত্ব পালনে। রানির সেই জীবনের সাথে অনেকটাই মানিয়ে চলতে হয়েছে প্রিন্স ফিলিপকে। রানিকে তার রাজকীয় দায়িত্ব পালনে সহায়তা করেছিলেন তিনি। সন্তানদের প্রতি তিনি মা-বাবা দুজনেরই দায়িত্ব পালন করার চেষ্টা করতেন।

রানি এলিজাবেথ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ