রামেক হাসপাতালে ভারতীয় নাগরিকের মৃত্যু

১৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওয়াহেদ আলী নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ৯০ বছর বয়সী ওয়াহেদ আলী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর এলাকার বাসিন্দা।

মহানগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়াহেদ আলী তার ছেলে মহানগরীর রাণীদিঘি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসেন। এরপর তিনি শুক্রবার দুপুরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাতে তিনি মারা যান।

ওসি আরও জানান, মোহাম্মদ আলীর লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *