২৫ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেশ কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং রাশিয়ার জাতীয় সংসদের শতাধিক সংসদ সদস্য রয়েছেন। মস্কোর ওপর চাপ তৈরি করতেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অস্ত্র বিস্তৃতিকরণ চুক্তি অমান্য করায় চীন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও এ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর: জেরুজালেম পোস্ট।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ মেশিনের শক্তিকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হলো। রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ‘এসবের ব্যাংক’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হারমান গ্রেফও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিষেধাজ্ঞার অধীনে আসা ব্যক্তি ও সংগঠনগুলোর বিরুদ্ধে ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ’ রয়েছে।
নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তাৎক্ষণিক উষ্মা প্রকাশ করে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেন, ধারাবাহিক এসব অবরোধ আরোপের লক্ষ্য অর্জিত হবে না।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। যুদ্ধের এক মাস পূর্ণ হয়ে গেছে। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply