রাশিয়ার চারটি কালিব্র মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

২০ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের পূবাঞ্চলে রাশিয়ার ছোড়া চারটি কালিব্র মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনী।

শনিবার ইউক্রেনের সংবাদ সংস্থা ইএনআইএএনের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেন, শনিবার আমাদের সেনাবাহিনী দারুণভাবে শুরু করেছে। আমাদের বিমান প্রতিরক্ষাবাহিনী দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চারটি কালিব্র মিসাইল ভূপাতিত করেছে।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝি বলেছেন, দিনিপ্রো শহরের কাছে কালিব্র মিসাইলকে গুলি করার জন্য চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

কৃষ্ণ সাগরে তীরে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া ক্রিমিয়া অঞ্চলে ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে শনিবার ফের ড্রোন হামলা হয়েছে। গত ৯ আগস্টও সেখানে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় ব্ল্যাক সি ফ্লিটের অর্ধেকের বেশি বিমান অকেজো হয়ে যায়।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *