রাশিয়ার শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি ইউক্রেনের

১৩ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহর রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এবার রাশিয়ার একটি শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি দিয়েছে ইউক্রেন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর আন্দ্রুসিভ টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, বেলগোরোড, প্রস্তুত থাকো।

এ সময় আন্দ্রুসিভ বলেন, ইউক্রেন আক্রমণের চেষ্টা করতে পারে। কারণ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে রক্ষা করতে হবে।

বেলগোরোড শহরটিতেই রাশিয়া খারকিভকে হামলা চালানোর জন্য একাধিক রকেট লঞ্চার স্থাপন করেছে।

বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *