১২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): রাশিয়ায় ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।

বৃহস্পতিবার কামচাতকার স্থানীয় সরকারের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি এমআই-৮ মডেলের। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেটিতে ১৩ জন পর্যটক ও ৩ জন ক্রু ছিলেন। হেলিকপ্টারটি ক্রোনতস্কি নেচার রিজার্ভের কুরিল লেকে বিধ্বস্ত হয়।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর এখন পর্যন্ত নয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই জীবিত। বাকি সাতজনের এখনও কোনও খোঁজ মেলেনি। এখনও উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে ৪০ জন উদ্ধারকর্মী ও ডুবুরি কাজ করছেন। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম















