রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন

৩ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনে যুদ্ধ আজ ১০০ দিনে ঠেকল। যুদ্ধের ফলে মানুষের জীবনের নিরাপত্তা যেমন দুদেশেই কমছে-তেমনি যুদ্ধের আঁচ পড়েছে বিশ্বজুড়ে। সবমিলিয়ে যুদ্ধের ১০০ দিনে রাশিয়ার অর্জন পূর্ব ইউক্রেনে নিজেদের আধিপত্য, ইউক্রেন হারাল প্রায় ১০ হাজার সাধারণ মানুষ।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের কয়েকটি শহর। আর বিশ্ব বিদ্ধ হলো ভয়াবহ অর্থনৈতিক মন্দার তীরে। ২৪ ফেব্রুয়ারি ২০২২। হঠাৎই বাজ পড়ল ইউক্রেনীয়দের মাথায়। নজিরবিহীন সামরিক অভিযানে নামে রাশিয়া।

একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে এগোয় কিয়েভ দখলে। পালটা প্রতিক্রিয়ায় ডজন ডজন নিষেধাজ্ঞা দিতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মাত্র ৩ দিনে কিয়েভ দখলের পরিকল্পনা থাকলেও ইউক্রেনে প্রবল প্রতিরোধে যুদ্ধের মোড় ঘুরিয়ে নেয় মস্কো।

কিয়েভ থেকে পিছু হটে তীব্র আক্রমণ শুরু করে খারকিভ, মারিউপোল, বুচা, খেরসন, দনবাসসহ পুরো পূর্বাঞ্চলে। ইতোমধ্যেই বন্দরনগরী মারিউপোলে পরাজয় স্বীকার করে নিয়েছে ইউক্রেন। এখন পালা দনবাসের। তবে সামনের দিনগুলোতে আরও পালটে যেতে পারে রুশ-ইউক্রেন যুদ্ধ চিত্র। ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *