রাশিয়া এ বছর গম রফতানির রেকর্ড ভাঙবে

নিউজ ডেস্ক: এক দশক ধরে বিশ্বের শীর্ষ পাঁচ গম রফতানিকারক দেশের নামের তালিকায় রয়েছে রাশিয়া। এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, চলতি বছর দেশটি গম রফতানির ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে শুক্রবার তিনি এ কথা বলেন। খবর: তাস।

পুতিন বলেন, আমি আনন্দের সাথে জানাতে চাই যে কৃষিপণ্যের সরবরাহ মূল্য চার হাজার একশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিগত ১০ বছর ধরে রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রফতানিকারক দেশের নামের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ নির্বাচিত হয়ে আসছে। বিশ্ববাজারে দেশটির অবস্থান শীর্ষে রয়েছে। এ ক্ষেত্রে আশা করা হচ্ছে, চলতি বছর আমাদের কোম্পানিগুলো আরও এক ধাপ এগিয়ে গম রফতানির ক্ষেত্রে রেকর্ড গড়বেন।

তিনি বলেন, রাশিয়া আফ্রিকাসহ খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সহায়তা করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, গত বছর আমাদের সামগ্রিক রফতানি দশ বছরের রেকর্ড ভেঙেছে এবং ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ