২৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, নরসিংদী): নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয় একজন আড়িয়াল খাঁ নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান লাশটি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে রায়পুরা থানার এসআই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ছাড়া লোকটির পরিচয় জানতে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
মরদেহ উদ্ধার/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply