রায়পুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

২৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সাতে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকাপ রায়পুরা যাচ্ছিল। পিকাপটি রায়পুরার অমিরগঞ্জ এলাকায় পৌঁছালে রায়পুরা থেকে নরসিংদীগামী সিএনজি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৪ জন নিহত হয়। গুরুত্বর আহতবস্থায় একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরগঞ্জ ফাড়ির ইনচার্জ এসআই ফরিদ বলেন, সকালে পিকাপ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালে ৪ জন নিহত হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহনু দুটিকে আটক করা হয়েছে। যানবাহন দুটি অতিমাত্রায় দ্রুতগতির কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ