আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির সীমান্তরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর: মস্কো টাইমস।
বিধ্বস্ত বিমানের পাইলট প্রাণে বেঁচে গেছেন, তবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্তরক্ষী বাহিনী।
বিধ্বস্ত বিমানের পাইলট সামরিক পোশাক ও মাথায় বেইজবল ক্যাপ পরে ছিল। বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার জানা যায়নি।
বিমানটি বিধ্বস্ত হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে রাশিয়ার বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে পাইলট নেমেই পালিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলে।
এর আগে রাশিয়ার এই এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতে এক ব্যক্তি আহত হয়েছিলেন।
বিমান বিধ্বস্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply