১৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): পাবনার ঈশ্বরদীর নতুনহাট মোড় এলাকায় রূপপুর প্রকল্পের আবাসন ভবন গ্রিন সিটিতে ইভানু মাকসিম নামে এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে গ্রিনসিটি ভবনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
৫১ বছর বয়সী ইভানু মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গ্রিন সিটি আবাসিকের ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে নিহত ওই বেলারুশ নাগরিক থাকতেন। সকাল ৭টার দিকে তার ফ্ল্যাটের পাশে এক রুমমেট তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বিষয়টি গ্রিন সিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বিছানার ওপর পড়েছিলেন। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।
ইশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তার লাশ নিজ দেশে পাঠানো হবে।
মরদেহ উদ্ধার/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply