রেল ক্রসিংকে মরণফাঁদ বললেন জিএম কাদের

৩০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): দুনিয়াজুড়ে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পঞ্চাশ বছরে দেশের রেলপথ নিরাপদ হয়নি। এমন অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। রেল ক্রসিংকে মরণফাঁদ হিসেবে অভিহিত করলেন জাপা চেয়ারম্যান।

শনিবার এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের পর দেয়া বিবৃতিতে জিএম কাদের বলেন, রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই। প্রতিটি দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও কেউ জানতে পারে না।

তিনি বলেন, দেশের প্রায় ৮২ ভাগ রেল ক্রসিং অরক্ষিত। এসব অরক্ষিত রেল ক্রসিংয়ে নেই পাহারাদার ও কোনও প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেল ক্রসিংয়ে পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের।

রেলপথ নিরাপদ করতে জরুরি উদ্যোগ প্রত্যাশ করেন জিএম কাদের। বলেন, রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি।

জিএম কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *