র‌্যাংকিংয়ে পেছালেন সাকিব

২৯ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): অ্যান্টিগায় দুই ইনিংসে ফিফটি হাঁকিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছিল সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে হতাশাজনক পারফরম্যান্সে এবার অবনতি হলো বাংলাদেশের অধিনায়কের। অর্জিত দুই নম্বর স্থানটি এক সপ্তাহের ব্যবধানে ছেড়ে দিতে হলো তাকে।

সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ে সাকিব অলরাউন্ডারের তালিকায় এক ধাপ নেমে গেছেন। গেলো সপ্তাহে দুই ধাপ উন্নতিতে দ্বিতীয় স্থানে উঠেছিলেন। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে উইকেটশূন্য থাকার পাশাপাশি মোট ৮ ও ১৬ রান করেন। এর ফলে একধাপ পিছিয়ে গেছেন তিনি। এখন ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন সাকিব।

সাকিবকে তিনে নামিয়ে দুই নম্বর স্থান দখল করেছেন ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং ৩৪১ পয়েন্ট। শীর্ষে থাকা আরেক ভারতীয় রবিন্দ্র জাদেজার নামের পাশে রয়েছে ৩৮৫ রেটিং।

ডিসেম্বরের আগে আর টেস্ট না থাকায় দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে না সাকিবের।

সাকিব আল হাসান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ