লকডাউনের মেয়াদ বাড়ল মেলবোর্নে

২৯ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা মহামারি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুরো অস্ট্রেলিয়া। সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতির মধ্যে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে লকডাউনের মেয়াদ বাড়ানও হয়েছে।

রোববার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, মেলবোর্ন ও ভিক্টোরিয়া রাজ্যে চার সপ্তাহ ধরে চলছে লকডাউন। আগামী বৃহস্পতিবার সেখানে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। তবে রাতারাতি নতুন করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি মেলে। এর জের ধরে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুস।

করোনা প্রথম শনাক্তের পর মেলবোর্ন শহরে এটি ষষ্ঠবারের মতো লকডাউন। এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির পর সেটি কত দিন চলবে, তা জানাননি প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুস। নতুন মেয়াদে জারি করা হয়েছে কারফিউর নির্দেশও।

করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫১ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার জনের।

করোনা ভাইরাস/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *