লকডাউন শিথিল হওয়ার সম্ভাবনা নেই

২৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): চলমান কঠোর লকডাউন শিথিলের কোন সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বললেন, চলমান লকডাউন চলবেই। শিল্পপতিদের অনুরোধ রক্ষা করা যাচ্ছে না।

মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ সব কথা জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যেই লকডাউনের ঢিলেঢালা ভাবের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপি’র পরিকল্পিত লকডাউনটা কি তথ্যমন্ত্রীর প্রশ্ন

এ সময় ৫ আগস্টের পর লকডাউন আরও বাড়ানো হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোন আলোচনা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী/আরএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *