৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, বান্দরবান): বান্দরবানের লামা-চকরিয়া সড়কে বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ২৭ জনের নাম জানা গেছে। তারা হলেন, ২০ বছর বয়সী জোৎস্না দে, ১০ বছর বয়সী শুভশ্রী, ২ বছর বয়সী রুপম চাকমা, ৫৫ বছর বয়সী জহর লাল, ২৮ বছর বয়সী নুর মোহাম্মদ, ৩২ বছর বয়সী মোহাম্মদ সোহেল, ২ বছর বয়সী রাজশ্রী দে, ৫০ বছর বয়সী আনোয়ার হোসেন, ৩০ বছর বয়সী নুরুল আলম, ৬০ বছর বয়সী হাসান বালা, ৩৫ বছর বয়সী মনু আলম, ৩৮ বছর বয়সী তপন, ২৫ বছর বয়সী সরওয়ার, ৩০ বছর বয়সী মোহাম্মদ রফিক, ৫৫ বছর বয়সী সরওয়ার আলম, ৬৫ বছর বয়সী মোহাম্ম সাহেদ, ৩৭ বছর বয়সী শিব সংকর, ২২ বছর বয়সী জেসি মার্মা, ৫৫ বছর বয়সী আবুল হোসেন, বাসের হেলপার ২৪ বছর বয়সী মোহাম্মদ বেলাল, ৪৫ বছর বয়সী মেরি আক্তার, ৪০ বছর বয়সী মোহছেনা বেগম, ১০ বছর বয়সী আকিব, ৬ বছর বয়সী ইমু, ১৮ বছর বয়সী জিহান, ৪৮ বছর বয়সী জাহানারা বেগম, ও ৭০ বছর বয়সী পাখি বালা।
পত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টায় চকরিয়ামুখী একটি যাত্রীবাহী বাসের সাথে লামামুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানও হয়েছে।
বিষয়টি নিশ্চত করে লামা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুইটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply