লিগ্যাল নোটিশ পেলেন পররাষ্ট্রমন্ত্রী

২১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বিতর্কিত বক্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোটের এক আইনজীবী। নোটিশে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

রোববার রেজিস্ট্রি ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এরশাদ হোসেন রাশেদ।

নোটিশে তিনি বলেন, ১৮ আগস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’। এই বক্তেব্যের মাধ্যমে আপনি শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। এ বক্তব্য দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আপনার (পররাষ্ট্রমন্ত্রী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ