লিটন দাসকে ব্যাট উপহার দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন দাস। ওপেনিংয়ে নেমে মাত্র ২১ বলে করেছিলেন হাফসেঞ্চুরি। যদিও দল জেতাতে পারেননি শেষ অবধি। তবে তার ওই রকম বিধ্বংসী ব্যাটিংয়ে প্রশংসা না করে চুপ থাকতে পারেননি প্রতিপক্ষের ওপেনার লোকেশ রাহুলও।

এতেই শেষ নয়, বাংলাদেশ দলের ডাইনিংয়ে হাজির হয়েছিলেন বিরাট কোহলি। এর পর লিটনকে একটি ব্যাট উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন দলের সাথে থাকা অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, লিটন দাস একজন ক্লাসিক ক্রিকেটার। আপনি শটগুলো দেখেন সে ক্লাসিক শট খেলে যে কোনও ফরম্যাটেই। টেস্ট ও ওয়ানডেতে সে ভালো খেলে। ইদানীং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। আমরা খুব খুশি। আর আমরা যখন বসেছিলাম ডাইনিং হলে, দেখলাম বিরাট কোহলি এসে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটি অনেক বড় অনুপ্রেরণা।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ