লেগুনা-মিনিবাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক: ঢাকার সাভারে লেগুনা ও মিনিবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন।

শুক্রবার রাতে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়া এলাকার আকবর ফকিরের ছেলে ৩৬ বছর বয়সী ফজলুল ফকির, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিক ৩৮ বছর বয়সী মোহাম্মদ নাসির ও ২০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, কলমা এলাকায় দুটি পরিবহণের সংঘর্ষ হওয়ার পর সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিকেলে নেয়া হয়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ফাহিমের বন্ধু মোহাম্মদ শুভ বলেন, আমরা বন্ধুরা জিরাবো পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলাম। আমাদের বন্ধু ফাহিম, শাওন ও নাঈম জাহাঙ্গীরনগর এলাকা থেকে ওখানে আসার কথা ছিল। ফাহিম ফোন করে সেটি জানিয়েছিল। পরে জানতে পারি ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে। এসে দেখি ফাহিম মারা গেছে। তবে শাওন ও নাঈমের খবর এখনও পাইনি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ