শাস্তি পেলেন হাসান আলী

২০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): অখেলোয়াড়সুলভ আচরণে শাস্তি পেলেন পাকিস্তান পেসার হাসান আলী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটার নুরুল হাসান সোহানের সাথে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ করেন পাকিস্তানি পেসার। সে কারণে শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে আউট করে তাকে হাতের ইশারায় সাজঘরে ফিরে যেতে বলেন হাসান। তার সেই আচরণকে ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী হিসেবে দেখেছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, মিরপুরে ওই অঙ্গভঙ্গি করে লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন হাসান আলি। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২ দশমিক ৫ ভঙ্গ করেন এই পেসার।

ফলে নিয়মানুযায়ী, আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি হাসান আলিকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ২৪ মাস সময়ে হাসান আলির প্রথম আচরণবিধি লঙ্ঘন এটাই।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *