শাহজালালে ৪ ঘণ্টা নামতে পারেনি কোনও আন্তর্জাতিক ফ্লাইট

নিউজ ডেস্ক: ঘনকুয়াশার কারণে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ৪ ঘন্টায় নামতে পারেনি ৪টি আন্তর্জাতিক ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি যাত্রীবাহী ফ্লাইট ও একটি কার্গোবিমান অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টার পর থেকে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরতে শুরু করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো ডাইভার্ট করায় কয়েকশ যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে।

বিমান চলাচল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ