১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়গুলো তরুণদের জন্য উৎসর্গ করেছেন। তরুণরা পারবে সোনার বাংলা গড়তে। ফলে শিক্ষানীতি প্রণয়ন, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও বিদ্যালয় অবকাঠামো নির্মাণ এবং সারাদেশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছে। শিক্ষাকে আনন্দময় করার উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির এক তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নবীনবরণ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডড লার্নিং সল্যুশন-এর উদ্বোধন অনুষ্ঠান করা হয়।
দীপু মনি বলেন, দেশে বর্তমানে ১০৭টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। গবেষণার মাধ্যমে আনন্দময় করে শিক্ষা দেয়া হলে সেই শিক্ষা শিক্ষার্থীরা আত্মস্থ ও ধারণ করতে পারবে। শিক্ষাকে আনন্দময় করতেই শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তন।
আরও পড়ুন: ধান-চাল মজুতকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু
তিনি বলেন, আগামী শিক্ষা বছর থেকে আমাদের নতুন কারিক্যুলাম শুরু হচ্ছে। সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেয়া। ইতোমধ্যেই এই প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষকদের যারা প্রশিক্ষণ দিবেন তাদের এবং শিক্ষাপ্রশাসনসহ সবার প্রশিক্ষণ শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূর।
শিক্ষামন্ত্রী/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply