শিক্ষা প্রতিষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কেন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ রোববার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর ও সাইকোলজিস্ট নিয়োগ সংক্রান্ত এক রিটের শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের ২৪ নভেম্বর অ্যাডভোকেট ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া রিটটি করেন।

রিট সম্পর্কে অ্যাডভোকেট ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, তথ্য প্রযুক্তির ক্রমাগত ব্যাপ্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকাসক্তি, যৌন হয়রানি ও আত্মহত্যা চেষ্টা, হত্যাসহ নানা রকম নৈতিক অবক্ষয়, বেপরোয়া জীবনযাপন, ব্যক্তিত্বের সংকট, পড়াশোনায় অমনোযোগিতা, অস্থিরতার ঘটনা ঘটছে। সম্প্রতি এ বিষয়গুলো আশঙ্কাজনকভাবে বাড়ছে। এসব বিষয় ইতোমধ্যে গণমাধ্যমেও উঠে এসেছে। এ সব বিষয় উল্লেখ করেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাউনেইলং করতে কাউন্সিলর ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেয়া প্রয়োজন বলে রিটে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *