পাটুরিয়া দিয়ে যানবাহন চলাচলের অনুরোধ

২৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): শিমুলিয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে পাটুরিয়া রুট ব্যবহারের আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, যানবাহন পারাপারে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ১০টি এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি এবং আরিচায় ৪টি ফেরি রয়েছে। সকালে শিমুলিয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে ঘাটে শৃংখলা আছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী শিমুলিয়ায় ফেরিতে শুধু ছোট গাড়ি পার করা হচ্ছে। পদ্মাসেতুর সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে শিমুলিয়ায় ১০টি ভাল মানের ফেরি রাখা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী কয়েক মাসের মধ্যে পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবেন। তখন শিমুলিয়া ঘাটে সমস্যা থাকবে না।

আরও পড়ুন: http://পদ্মায় আমানত শাহ ফেরি দুর্ঘটনা

এসময় বিআইডব্লিউটিসি চেয়ারম্যান শামীম আল রাজী এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ/এসকেএম/কিউটি

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ