২২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও দুটি লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার সকাল ৮টায় জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ ও নবীগঞ্জ খেয়াঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ২৯ বছর বয়সী আবদুল্লাহ আল জাবের ও সাফায়াত নামের ১৫ মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় এ নিয়ে মোট ১০টি লাশ উদ্ধার করা হলো।
উল্লেখ্য, গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ এমভি রূপসী ৯-এর ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চ এমএল আফসারউদ্দিন ডুবে যায়।
সোমবার লঞ্চটি নদী থেকে উদ্ধার করা হয়। লঞ্চের ভেতরে কোনও লাশের সন্ধান পাওয়া যায়নি।
লঞ্চডুবি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply