শুরু হচ্ছে ‘আর্ট নিউজ সংলাপ’

আর্ট নিউজ আজ (সোমবার) থেকে শুরু করতে যাচ্ছে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘আর্ট নিউজ সংলাপ’। শুরুতে রেকর্ড করা অনুষ্ঠান প্রচার করা হলেও পর্যায়ক্রমে এটি লাইভ সম্প্রচার হবে।

রোববার রাতে আর্ট নিউজের সম্পাদক কাজী তামান্না তৃষা জানান, পয়লা জুন থেকে অনুষ্ঠানটি শুরু হচ্ছে। এটি আর্ট নিউজের অনলাইন পোর্টালের পাশাপাশি ফেসবুক পেইজ ও গ্রুপেও আপলোড করা হবে।

তিনি জানান, অনুষ্ঠানটি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে লকডাউন হয়ে যাওয়ায় কারিগরী বিষয়গুলো সম্পন্ন করা যায়নি। পরিস্থিতি যেহেতু এখনও স্বাভাবিক হয়নি তাই আর দেরি না করে আপাতত রেকর্ড করেই প্রচার হবে। তবে শিগগিরই এটি ফেসবুক লাইভে শুরু হবে।

কাজী তামান্না জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে দেশবরেণ্য সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরাও এই অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন।

সপ্তাহের সাতদিনই রাত ১১ টায় অনুষ্ঠানটি দেখা যাবে। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন প্রতিষ্ঠানের সম্পাদক কাজী তামান্না তৃষা। অনুষ্ঠানটি দেখতে ভিজিট করতে হবে:

ওয়েব সাইট:

www.artnewsbd.com

ফেসবুক পেইজ:

https://www.facebook.com/artnews.com.bd/

ফেসবুক গ্রুপ:

https://www.facebook.com/groups/912910459153006/?source_id=103567784432883