শেখ হাসিনা কারও রক্ত চক্ষুকে ভয় করেন না

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারও রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারও কাছে মাথা নত করবেন না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করেতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত সাড়ে ১৪বছর আন্দোলন করে সফল হতে পারেনি, আগামী ৪ মাসে ও সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল শক্তি এদেশের জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। রক্ত ঝরিয়ে বা আন্দোল করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, জ্বালাও-পোড়াও করতে আসবে সে হাত ভেঙে দেয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসি ও দক্ষ নেতা এদেশে জন্মায় নাই। তিনি ৩ ঘন্টা ঘুমান বাকী সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েক জন নেতার মধ্যে তিনিও একজন।

ওবায়দুল কাদের বলেন, আজ দারিদ্র নিরসনের জন্য বাংলাদেশ অনুসরনীয়। শেখ হাসিনা যতক্ষন ক্ষমতায় আছেন ততক্ষন আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এমনকি কারও কাছে মাথা নত করে না। এমন সাহসি উচ্চারন কোন নেতার মুখে কখনও শোনা যায় নি।

সরকারের সব উন্নয়ন জনগনের সামনে তুলে ধরে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, ফেনী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারিসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *