নিউজ ডেস্ক: দুদিন আগে বেবি বাম্পের ছবি পোস্ট করে সন্তানের মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এবার নিজের ফেসবুক পেইজে সন্তানের ছবিসহ বিস্তারিত প্রকাশ্যে আনলেন এ নায়িকা। সন্তান ও স্বামীকে পরিচিত করিয়ে দিলেন সবার সাথে।
শুক্রবার দুপুর ১২ টায় বুবলীর ফেসবুকে নাটকীয় এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন, তার সন্তানের নাম শেহজাদ খান বীর। আর স্বামীর নাম শাকিব খান। শেহজাদের বাবা শাকিব।
ছবিগুলো প্রকাশ করে বুবলী লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
অভিনেত্রী আরও লেখেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
বুবলী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply