১৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের গুজরাটে সড়কের পাশে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ হরিয়ে একটি ট্রাক উঠে পড়ায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
মঙ্গলবার গুজরাটে সুরাতের কাছে কোসাম্বা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবর: এনডিটিভি।
খবর বলা হয়, কিম মান্দভি সড়কে ঘুমন্ত শ্রমিকদের ওপর আবর্জনা ফেলার ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ট্রাকটির ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
সুরাটের এসপি ঊশা রাধা বলেন, ট্রাকের সম্মুখের কাঁচ ভেঙে গেছে। এতে সামনে কী আছে; তা দেখতে পাচ্ছিলেন না চালক। এরপর রাস্তা থেকে ট্রাকটি বাইরে মোড় নিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে যায়।
হতাহতরা শ্রমিক হিসেবে কাজ করতে রাজস্থান থেকে গুজরাটে এসেছিলেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য দুই লাখ করে এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন তিনি।
সড়ক দূর্ঘটনা/এসকেএম
















Leave a Reply