শ্রীপুরে সাফারি পার্কে ক্যানসারে আক্রান্ত জিরাফের মৃত্যু

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেল এক নারী জিরাফ।

শনিবার পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পার্ক কর্তৃপক্ষ জানান, মারা যাওয়া জিরাফটি অন্তত তিন বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিল। গত ২০ অক্টোবর মারা যাওয়ার পর একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে জিরাফটি মাটিচাপা দেয়া হয়েছে।

বন্য প্রাণি ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ক্যান্সার শনাক্ত হওয়ার পরই নিয়মিত চিকিৎসা চালানো হয়। ২০ অক্টোবর জিরাফটি মারা যায়।

তিনি জানান, পার্কে তিনটি নারী জিরাফ থাকলেও বহুদিন ধরেই পুরুষশূন্য ছিল জিরাফ পাল। বাজেটসাপেক্ষে পুরুষ জিরাফ সংগ্রহের চিন্তাও রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ২০ অক্টোবর জিরাফ মৃতুর বিষয়ে শ্রীপুর থানায় জিডি করেন।

গাজীপুর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ