শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তিন ম্যাচে স্বাগতিক আরব আমিরাত, জাপানের পর আজ শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ।

বুধবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে শ্রীলংকাকে ১৯৯ রানে থামিয়ে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয় হিসেবে সেমিফাইনালে উঠে টাইগার যুবারা।

এদিন টস জিতে শ্রীলংকা যুব দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯৯ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

জয়ের জন্য ৩০০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০০ রান। ওপেনার আশিকুর রহমান শিবলীর অনবদ্য সেঞ্চুরিতে ৪০ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে ১৩০ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আশিকুর রহমান।

৬ উইকেটের এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা।

আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় স্বাগতিক আরব আমিরাতকে। দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *