শ্রীলংকার বোলিং কোচ হলেন মালিঙ্গা

৩ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার ইতিহাসে অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গাকে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজেই জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে কাজ করবেন মালিঙ্গা।

শ্রীলংকা সফরে দুটি টেস্টের পাশাপাশি, ৫টি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

মালিঙ্গাকে কোচিং প্যানেলে নিয়োগ দেয়া প্রসঙ্গে লংকান ক্রিকেট বোর্ড জানায়, আমরা আত্মবিশ্বাসী মালিঙ্গা তার বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার এবং যে ডেথ বোলিংয়ের জন্য তার সুনাম; সেটি বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে ভীষণভাবে সহায়তা করবে।

সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনালে খেলা রাজস্থান রয়েলসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মালিঙ্গা।

লাসিথ মালিঙ্গা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ