১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): আগামী ২৪ মে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদে শূন্য হওয়া চারিট আসনের উপ-নির্বাচনের জন্য ঘোষণা হবে এ তফসিল।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ মে কমিশনের পরবর্তী সভায় তপসিল চূড়ান্ত করে তা ঘোষণা দেয়া হবে। জুলাই মাসে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
উপ-নির্বাচন/এএমএম/টিটি















Leave a Reply