সজীব গ্রুপের চেয়ারম্যানসহ গ্রেফতার ৮

১০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসেমসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম বিষটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে আবুল হাসেমের চার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীমও রয়েছেন। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, হাসেম ফুড লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ ও সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৯। মামলায় এই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে।

অগ্নিকাণ্ড/এসকেএম