নিউজ ডেস্ক: পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসেবে ইংরেজি নববর্ষ অর্থ্যাৎ ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। এরপর নতুন বছরকে স্বাগত জানান নিউজিল্যান্ডবাসী।
বিবিসি জানিয়েছে, ভৌগলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি সবার আগে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানায়। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে ২০২৪ সালকে স্বাগত জানানো হয়। নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু স্থাপনা স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানির মাধ্যমে অকল্যান্ডের বাসিন্দারা নতুন বছরকে স্বাগত জানান।
এদিকে, নতুন বছরকে বরণ করে নিতে অস্ট্রেলিয়াতেও ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিখ্যাত সিডনি হারবারে নতুন বছরকে বরণ করে নিতে বিপুল সংখ্যক মানুষ এরইমধ্যে জড়ো হয়েছেন।
নববর্ষ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply