সব জেলায় বুস্টার ডোজ আগামী সপ্তাহে

১৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশের সব জেলায় আগামী সপ্তাহে টিকার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু হতে পারে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) অডিটরিয়ামে করোনার বুস্টার ডোজ টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মীরজাদী সেব্রিনা একথা বলেন।

তিনি বলেন, সারা দেশে বুস্টার ডোজ দেয়ার জন্য সুরক্ষা অ্যাপস প্রস্তুত করা হচ্ছে। আপডেট করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের ৬৪ জেলায় বুস্টার ডোজ দেয়া হবে।

‘অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।

আজকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয় দেশে প্রথম কোভিড-১৯ টিকা নেয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়।

এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

করোনা ভ্যাকসিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ