সব বাধা অতিক্রম করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো

১৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সব ষড়যন্ত্র, অপশক্তি ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো। এমনটাই বলেছেন, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বৃহষ্পতিবার মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে দলীয় নেতাদের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছুতে পারব।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজ বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।

তবে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি ও এবং তাদের দোসররা এখনও সক্রিয় আছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *