২১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
আরও পড়ুন: একদিনে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে প্রথমবারের মত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
শিক্ষা প্রতিষ্ঠান/কিউটি/রমু
আরও সংবাদ পড়তে ক্লিক করুন:
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply