সমুদ্র সৈকত থেকে ৪৭৩ রোহিঙ্গা আটক

৪ মে ২০২২ (নিউজ ডেস্ক, কক্মবাজার): কক্সবাজার পুলিশ ৪৭৩ জন রোহিঙ্গাকে আটক করেছে। এদের সমুদ্র সৈকতসহ আশপশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগ শিশু।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা জানায়, তারা চেতপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সৈকতে ঘুরতে এসেছিল।

সদর থানার ওসি শেখ মুনীর উল ইসলাম গীয়াস জানান, এসব রোহিঙ্গারা সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে পর্যটকদের বিরক্ত করার গোয়েন্দা রিপোর্ট পেয়ে অভিযান চালায়। আটক ৪৭৩ জনের মধ্যে অধিকাংশই শিশু।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল

তিনি জানান, অভিযান এখনও অব্যাহত রয়েছে। আটককৃতদের শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে।

রোহিঙ্গা আটক/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *