নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে আগামী ২০ অক্টোবর।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এদিন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আগামী শুনানির দিন পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন আদালত। একই সাথে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ২০ অক্টোবর ঠিক করেছেন আদালত।
এর আগে গত ২২ আগস্ট এই বিচারিক আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সম্রাট।
সম্রাট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















