স্পোর্টস ডেস্ক: রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল বিপিএলের সিলেট পর্বের। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।
চোখের সমস্যার কারণে চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে গতকালই সিলেটে দলের সাথে যোগ দেন তিনি। আজ নেমে পড়লেন মাঠে।
রাইডার্স শিবিরে সাকিব ছাড়াও আছেন আরও এক মেগাস্টার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ব্যাটে সবশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয় পেয়েছিল রংপুর।
এদিকে, প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ছন্দে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে টানা ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। আফিফ, জয়, এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাশুন শানাকাদের নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শক্ত দল খুলনা।
রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাঈ ও রিপন মন্ডল।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।
বিপিএল/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply