সাত বছর পর মুক্তি পেল অপহৃত ছাত্রীরা

০৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া): বোকো হারামের জঙ্গিদের হাতে অপহরণের শিকার স্কুলছাত্রীরা অবশেষে সাত বছর পরে ছাড়া পেয়েছে।

শনিবার মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর: আরব নিউজ।

২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সি প্রায় ৩০০ স্কুলছাত্রীকে নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে অপহরণ করেছিল বোকো হারামের সদস্যরা। এ পর্যন্ত কয়েক দফায় ২০০ ছাত্রীকে মুক্তি দিলেও হদিশ মিলেনি আরও শতাধিক শিক্ষার্থীর।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম হত্যা ও অপহরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। গত বছরের ডিসেম্বার থেকে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে অপহরণ করেছে এ জঙ্গি সংগঠন।

নাইজেরিয়া/এসকেএম