নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার পালে নতুন দুই শাবকের জন্ম হয়েছে। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ৩২টি। দুই দিনের ব্যবধানে জন্ম নেয়া শাবক দুটি সুস্থ রয়েছে এবং তারা পালে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে।
পার্ক কর্তৃপক্ষের নির্দেশনায় শাবক দুটির দিকে বিশেষ দৃষ্টি রাখছেন সংশ্লিষ্টরা।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। এদের মধ্যে গত রোববার একটি এবং মঙ্গলবার দুপুরে অপর শাবকের দেখা মিলেছে।
তিনি জানান, নিরাপত্তার কারণে জেব্রা শাবক জন্মের খবর তেমন প্রকাশ করা হয়নি, তবে মা-শাবকসহ এখনও সম্পূর্ণ সুস্থ রয়েছে। শাবকসহ জেব্রার দিকে বিশেষ যত্ন নেয়া হচ্ছে।
জানা যায়, ২০১৩ সালে হেলকন ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আফ্রিকা থেকে আনা হয় তিনটি পুরুষ ও তিনটি মাদি জেব্রা। ২০১৫ সালে আফ্রিকা থেকে পার্কে আরও ১৯টি জেব্রা আনা হয়। অনুকূল পরিবেশে পার্কে এর আগেও জেব্রা শাবক জন্ম নিয়েছে। ২০২২ সালে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মার যায় ১১টি জেব্রা।
জেব্রা/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply