সাফারি পার্কে নতুন অতিথি ‘আনারকলি’

২৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মা হাতি বেলকলি আবারও শাবকের জন্ম দিয়েছে। নতুন জন্ম নেয়া মাদি হাতি শাবকটির নাম রাখা হয়েছে আনারকলি।

গত ৮ আগস্ট সকালে মা হাতি বেলকলি দ্বিতীয়বারের মতো শাবকের জন্ম দিলেও পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমে বিষয়টি জানাননি।

রোববার পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেন। জন্মের পর মা ও শাবক সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্ববধানে রয়েছে। মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে।

২০১৮ সালের ৫ জুন এই বেলকলিই পার্কের প্রাকৃতিক পরিবেশে আরও একটি হাতি শাবকের জন্ম দিয়েছিল। তার নাম রাখা হয়েছিল ফুলকলি। এ নিয়ে পার্কে এখন হাতির সংখ্যা ৯টি। এর মধ্যে ৭টি পুরুষ ও ২টি মাদি।

হাতি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ