সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

০৫ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা সদস্য।

বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর: আনাদোলু।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিটলিস প্রদেশের তাতভান জেলায় এটি বিধ্বস্ত হয়।

পূর্বাঞ্চলীয় প্রদেশ বিংগল থেকে হেলিকপ্টারটি দুপুর ১টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার খবর পেয়ে দুটি সেনা বিমান ও একটি হেলিকপ্টার সেনা সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।

১৫ আরোহীর মধ্যে ১১ জন নিহত এবং চারজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *