সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

১৬ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে।

শুক্রবার দেশটির সিনালোয়া রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। দেশটির নৌবাহিনী এসব তথ্য জানিয়েছে। খবর: এএফপি।

নৌবাহিনী একটি বিবৃতি দিয়ে বলেছে, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এসব মানুষ নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কোনও কারণ জানা যায়নি। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিল বলেও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, অনির্দিষ্ট অপারেশনাল কার্যক্রম চালাতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করা হয়েছে।

দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিবেদিতপ্রাণ এসব কর্মী জাতির সেবায় জীবন উৎসর্গ করেছেন।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *